বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
পঞ্চগড়ে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ গ্রেপ্তার এক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৪:৩৩ পিএম
কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ৮৭ লক্ষ টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ সুজন মোহন্ত (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার (১ এপ্রিল) বিকালে উপজেলার আট নম্বর দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 
 
বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
  
সুজন মোহন্ত ওই ইউনিয়নের খগেরহাট বিনয়পুর এলাকার চিনমোহন্তের ছেলে।
  
র‍্যাব জানায়, গতকাল বুধবার বিকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের খগেরহাট ধনমণ্ডল এলাকার একটি বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ২৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ সুজন মোহন্তকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন জানায়, কষ্টিপাথরের এই বিষ্ণুমূর্তিটি সংগ্রহ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিল।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তিটির বাজারমূল্য প্রায় ৮৭ লক্ষ টাকা। 
  
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর চন্দ্র সরকার বলেন, ‘‘র‍্যাব-১৩ বিষ্ণুমূর্তিসহ একজন আসামিকে বুধবার রাতে থানায় সোপর্দ করেছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কষ্টিপাথর    বিষ্ণুমূর্তি    গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close