বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় অবৈধ কাঁচাবাজার উচ্ছেদ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে সরকারি জায়গা অবৈধ দখল করে গড়ে ওঠা কাঁচাবাজার উচ্ছেদ করা হয়েছে। 

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে এটি উচ্ছেদ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দেওয়ানি মামলা নম্বর ২৩৪/২৩ অনুযায়ী সাবেক ও বর্তমান দাগ নম্বর ৩৭৫সহ মোট ১০-১২টি দাগে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে ‘যুথি রানী কর্মকার বনাম সরকার’ শিরোনামে মামলা বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট সিএস, আরএস ও বিএসএ রেকর্ড অনুযায়ী জমিটির মালিক কুমিল্লার জেলা প্রশাসক।

এদিকে, গত রোববার (৪ মার্চ) আক্তার হোসেন নামের এক ব্যক্তি সরকারকে বিবাদী করে হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে প্রেক্ষিতেই অবৈধ দখল উচ্ছেদের নির্দেশনা আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উপজেলা ভূমি অফিস জানায়, আদালতের নির্দেশনা ও সরকারি স্বার্থ রক্ষায় দখলদারদের সরিয়ে জমি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া বাজারসংক্রান্ত জমির মালিকানা ও ইজারা নিয়ে হাইকোর্টে আরেকটি রিট আবেদন বিচারাধীন রয়েছে। 

আবেদনকারীর দাবি, সংশ্লিষ্ট জমির একটি অংশ তার ব্যক্তিগত মালিকানাধীন। বিষয়টি বর্তমানে আদালতের বিবেচনায় রয়েছে।

কাঁচাবাজারের কয়েকজন ব্যবসায়ী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এখানে ব্যবসায় করে আসছি। হঠাৎ উচ্ছেদে আমাদের আর্থিক ক্ষতি হয়েছে।’

বিকল্প স্থান নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তারা।

তারেক রহমান বলেন, ‘হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান চালানো হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   কাঁচাবাজার উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close