গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৭ এপ্রিল) ভোলার আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।
এর আগে, গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে সুমিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কেকে/ এমএস