বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধে গাংনীতে ক্যাবের মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১:২৯ পিএম

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে বোতলজাত ভোজ্যতেল উধাও ও খোলা ভোজ্য তেল বিক্রি বন্ধে মানববন্ধন করেছেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সদস্যরা।

বুধবার (৮ এপ্রিল) সকালে ক্যাবের মেহেরপুর জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করেন। 

ক্যাব মেহেরপুর জেলা শাখা সভাপতি রফিক-উল-আলমের সভাপতিত্বে আয়োজনের বিষয়বস্তু তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। 

এ সময় ক্যাবের প্রতিবাদের সাথে ভোক্তা হিসেবে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, আল জামিয়াতুস সিদ্দিকীয়া মাদ্রার অধ্যক্ষা মাও. আবু সাইদ ও ক্যাব গাংনী শাখার সাধারণ সম্পাদক মাহবুব আলম। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা ক্যাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা। 

অনতিবিলম্বে বাজারে বোতলজাত ভোজ্যতেল সরবরাহ স্বাভাবিক করা এবং খোলা ভোজ্যতেল বিক্রির বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান মানববন্ধে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close