বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে পিআইওকে মারধরের অভিযোগে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:০৮ পিএম আপডেট: ১১.০৪.২০২৬ ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরনবী সরকারকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুর শহরের সুইহারি ড্রাইভারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি।

পুলিশ সূত্র ও অভিযোগে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে রাণীশংকৈল উপজেলা পরিষদ কার্যালয়ে অফিসিয়াল দায়িত্ব পালনকালে পিআইও নুরনবী সরকারের ওপর হামলা চালায় মামুন। গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, উপজেলা সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক জাফর আলীসহ কয়েকজন তার কক্ষে ঢুকে মারধর করেন এবং অফিসে ভাঙচুর চালান।

এ ঘটনায় পিআইও নুরনবী সরকার বাদী হয়ে মামুনুর রশিদ মামুন, সোহরাব আলী, জাফর আলী, জিয়াউর রহমান, রাকিব ফেরদৌসসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে পৌর শহরের ভান্ডারা এলাকা থেকে জিয়াউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ভুক্তভোগী পিআইও নুরনবী সরকার অভিযোগ করে বলেন, ‘‘মামুনুর রশিদ মামুন বিভিন্ন সময় তার কাছে ভাগবাটোয়ারা দাবি করতেন। তিনি রাজি না হওয়ায় মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিকল্পিতভাবে অফিসে এসে তার শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন এবং সোহরাব ও জাফর তাকে মারধর করেন। তারা অফিস কক্ষ তছনছ করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

ঘটনার পর বুধবার (৮ এপ্রিল) ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এবং বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই দিনে রাণীশংকৈল অফিসার্স ক্লাবও পৃথক প্রতিবাদ বিবৃতি দেয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি জানান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনকে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঠাকুরগাঁও   পিআইওক   মারধর   গণঅধিকার   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close