বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
অবশেষে রামগতির ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে সতর্কতা চিহ্ন দিল সওজ
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সংবাদ প্রচারের পর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সোনাপুর মূল সড়কে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের দুই পাশে ভারী যান চলাচলের জন্য সতর্কতা চিহ্ন দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।

গত ২৫ মার্চ দৈনিক খোলা কাগজে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

লক্ষ্মীপুর (সওজ) সড়ক ও জনপদ উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, ‘খোলা কাগজের মাধ্যমে  বিষয়টি জেনে তিনি সতর্কতা চিহ্ন দেওয়া হয়েছে। যা বড় ধরনের দুর্ঘটনা থেকে চালকদের রক্ষা করবে।’

তিনি আরো বলেন, ‘ব্রিজটার প্রকল্প সকল কাজ শেষ শুধু অনুমোদনের অপেক্ষা। যদি এক মাসের মধ্যে অনুমোদন হয়, তাহলে দুই মাসের মধ্যে কাজ শুরু করতে পারবো।’

বিকল্প সড়ক না থাকায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা থেকে নোয়াখালী যাওয়া প্রধান সড়কে জরাজীর্ণ নবিউল মিয়া বেইলি ব্রিজটি যাতায়াতের প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেয়াদোত্তীর্ণ এসব সেতুতে নিয়মিত জোড়াতালির সংস্কার করা হলেও সেগুলো দিয়ে পারাপারে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে ক্রমশ। ছিলে না কোন ভারী যান চলাচলের সতর্কতামূলক চিহ্ন। ইচ্ছে মতো ৮-৯ টন ওজনের ট্রাক দাপিয়ে চলছে এই রোড়ে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার শামিল হতে পারেন চলকরা। দেড় বছর পর ও অনুমোদনের অপেক্ষায় এসব অস্থায়ী কাঠামো দিয়ে ভারী যানবাহন চলাচল করায় স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি তুলেছে ভুক্তভোগীরা।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  রামগতি   ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ   সতর্কতা চিহ্ন   সওজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close