বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি ও মজিদ সম্পাদক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম আপডেট: ১২.০৪.২০২৬ ১২:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২৬ সালের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে দৈনিক দিনকাল ও বাংলাভিশন টিভির প্রতিনিধি মোহাম্মদ নাহিজকে সভাপতি এবং দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম এ মজিদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন—সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সময়ের হবিগঞ্জ প্রতিনিধি নির্মল ভট্টাচার্য রিংকু, সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতার ও দৈনিক কালবেলার প্রতিনিধি শরীফ উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ বৈশাখী টিভির প্রতিনিধি মইফুর রহমান তারেক, দপ্তর ও প্রকাশনা সম্পাদক মোহনা টিভির প্রতিনিধি মো. ছানু মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি এস এম সুরুজ আলী।

কার্যকরী কমিটির অন্য ১০ জন সদস্য হলেন—হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক একুশে টিভি, যুগান্তর ও জাগো নিউজের প্রতিনিধি সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক হবিগঞ্জের আয়না পত্রিকার সম্পাদক রাশেদ আহমেদ খান, এটিএন বাংলার প্রতিনিধি আব্দুল হালীম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও দৈনিক আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, মঈন উদ্দিন আহমেদ, কাওছার আহমেদ, দৈনিক আজকালের খবর পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি সুকান্ত গোপ এবং দৈনিক সাহসী কণ্ঠ পত্রিকার হবিগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নায়েব হোসাইন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ প্রেসক্লাব   কমিটি গঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close