বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মদনে হাওরে বোরো ধান কাটা উদ্বোধন করলেন বাবর
মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চলে বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

রোববার (১২ এপ্রিল) উপজেলার গোবিন্দশ্রী হাওরে কৃষকদের সঙ্গে নিয়ে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

একই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

পরে দুপুরে হাওর এলাকায় ধান কাটার উদ্বোধন শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন বাবর। এ সময় তিনি কৃষকদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং তাদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

উদ্বোধন শেষে তিনি বালালী গ্রামের সামনে তলার হাওরে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরো ধানক্ষেত পরিদর্শন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বাবর বলেন, ‘অতিবৃষ্টির কারণে হাওরের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় কোথাও বাঁধ কেটে পানি নিষ্কাশন করা হচ্ছে, আবার কোথাও নতুন বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ চলছে। কৃষকদের ক্ষতি কমাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’
 
তিনি আশা প্রকাশ করেন, অনুকূল আবহাওয়ায় এ বছর হাওরে ভালো ফলন হয়েছে এবং দ্রুত ধান ঘরে তুলতে সরকার সহযোগিতা করবে।

জেলেদের উদ্দেশে তিনি আগামী তিন থেকে চার মাস হাওরে পোনা মাছ না ধরার আহ্বান জানান। বৈশাখ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পোনা মাছ ধরা বন্ধ রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি নিজেও পোনা মাছ অবমুক্ত করার উদ্যোগ নেবেন বলে জানান। পাশাপাশি পোনা সংরক্ষণে স্থানীয়ভাবে কমিটি গঠন এবং কারেন্ট জালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এ সময় তিনি মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘তার এলাকায় কোনোভাবেই মাদকের স্থান হবে না এবং এ বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মদন   হাওর   বোরো ধান   বাবর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close