বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাশিয়ানীতে ইয়াবা-গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার পশ্চিম রাতইল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি ওই এলাকার মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে এবং কাশিয়ানী থানার ওসির কৌশলী তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আকাশের বাড়ি চারদিক থেকে ঘিরে ফেলে ‘চিরুনি তল্লাশি’ চালানো হয়। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করে বিভ্রান্ত করার চেষ্টা করলেও পরে ঘরের ভেতরে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০ হাজার ২০৭ পিস ইয়াবা (কমলা ৯ হাজার ৬২৫ ও সবুজ ৫৮২ পিস), ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩০০ টাকা।

সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত আকাশ একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কাশিয়ানী ও মুকসুদপুর এলাকায় মাদকের নেটওয়ার্ক পরিচালনা করে আসছিলেন।’

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close