কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চৌদ্দঘড়ি এলাকার উত্তর ঝাউকুটি সীমান্তে অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদেশি যুবক বিএসএফের হাতে আটক হয়েছে।
রোববার (১২্ এপ্রিল) রাতে উত্তর ঝাউকুটি সীমান্তের ১০৩৭ আন্তর্জাতিক সীমানা পিলারের পাশ দিয়ে ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার টাকিমারী এলাকায় ঢোকে। এ সময় ভারতীয় জনতা ও বিএসএফ তাদের আটক করে।
আটক দুই বাংলাদেশি হলো নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়নের অষ্টমির চর এলাকার বাগমারা গ্রামের সোলাইমান হোসেন ও ভূরুঙ্গামারী দক্ষিণ বলদিয়া কুমারটারী গ্রামের মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে সোহাগ মিয়া।
সোহাগের বড় ভাই সোহেল রানা জানান, তিন দিন থেকে তার ছোটভাই বাড়ি থেকে বের হয়েছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে শুনতে পান, সে ভারতে আটক হয়েছে। কি কারণে সে ভারতে গিয়েছে তিনি জানেন না।
তবে ভাইয়ের খোঁজে চৌদ্ধঘড়ি বাজারে অবস্থান করছেন সোহেল রানা।
নারয়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নেরিএকজন ও বলদিয়া ইউনিয়নের একজন যুবক উত্তর ঝাউকুটি সীমান্ত দিয়ে ভারতের টাকিমারী এলাকায় গেলে বিএসএফের হাতে আটক হয়েছে বলে জানতে পেরেছি। এর পর কি হয়েছে জানি না।’
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহবুব উল হক বলেন, ‘দুই যুবকের আটক হওয়ার খবর পেয়েছি। বিকালে পতাকা ঠৈকের জন্য বিএসএফকে আহ্বান করা হয়েছে।’
কেকে/এমএ