বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাঠালিয়ায় দু’দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ২:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে পূবালী ব্যাংক কাঠালিয়া শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ২ দিনব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ সভাকক্ষে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম।

পূবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মো. সোহরাব হোসেন, প্রভাষক মো. আব্দুস সালাম, আরজু আক্তার, হাসানুজ্জামান প্রমুখ।

ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সহজ উপায়ে মোবাইলে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ঘরে বসে পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট, ডিপিএস, এফডিআর খোলার বিষয়ে ধারণা দেওয়া হয়।

এ ছাড়াও অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল প্রদান, ডিপিএসের টাকা জমা দেওয়াসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কাঠালিয়া   ডিজিটাল ক্যাম্পেইন   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close