বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ধনবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে মতবিনিময় সভা
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলা মডেল মসজিদে ধনবাড়ীর সকল ইমামদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ নূরজাহান আক্তার সাথী।

ইউএনও তার বক্তব্যে বলেন, ‘হাম ও রুবেলা নির্মূলে টিকার কোনো বিকল্প নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য সকল অভিভাবকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।’ 

সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাসহ উপজেলার সকল ইমামগণ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close