বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতচক্র দোকানের সিন্দুক লুট করে নিয়ে যায়। অন্তত ১’শ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের আঘাতে আহত হয়েছেন একজন।

শনিবার (১৮ এপ্রিল) ভোররাতে সদর উপজেলার হাউসদি বাজারের স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান বাজারের স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ভোররাতে একদল মুখোশধারী ডাকাত বাজারের পাহারাদারকে আঘাত করে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর প্রথমে সেখানকার নিউ প্রিয়াংকা জুয়েলার্সে ডাকাতি করে ডাকাতরা। পাশের আরও ৫টি দোকান থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ সময় স্বর্ণের দোকানে থাকা সিন্দুকও নিয়ে যায় ডাকাতচক্র। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

খবর পেয়ে শনিবার (১৮ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, স্বর্ণের দোকানের মালামাল খোয়া যাওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ডাকাতি   টাকা   স্বর্ণালংকার   লুট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close