বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাজা এবং গাজা পরিমাপের একটি ডিজিটাল মিটার উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। এ সময় তিনজন মাদককারবারিকে আটকেও আটক করেছে।
রোববার (১৯ এপ্রিল) সকাল অনুমান ৭টায় এবং শনিবার রাত অনুমান ১টার সময় বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডৌয়াতলা জামে মসজিদ সামনে রামনা ডৌয়াতলা পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করেন।
আটকৃতরা হলেন ভাইজোড়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩০), সবুজনগর কুমিরমারা গ্রামের মোশাররফ আকনের ছেলে মো. রোমান (২৩), ঢুষখালী গ্রামের নাদু মোল্লার ছেলে মো. ছগির মোল্লা (২৯)।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক খান জানান, আটক মাদককারবারিরা দীর্ঘদিন ধরে সুকৌশলে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এমএস