ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদমর্যাদায় সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন অর্পন বাংলাদেশের সভাপতি বিথীকা বিনতে হোসাইন।
এ খবর ছড়িয়ে পড়ার পর তার নির্বাচনী এলাকা রামগতি ও কমলনগরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, বিথীকা বিনতে হোসাইন প্রয়াত স্বেচ্ছাসেবকদল নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী। বিএনপি রাজনীতিতে তার অবদানের স্মৃতিকে সামনে রেখে এই মনোনয়নকে নেতাকর্মীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন অবহেলিত এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এ মনোনয়ন একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। এতে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে এসেছে।
মনোনয়ন পাওয়ার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীরা প্রতিক্রিয়া জানান এবং দলীয় শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেকে/ এমএস