বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:২১ পিএম আপডেট: ২৪.০৪.২০২৬ ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভারতে পাচারের সময় তেষট্টি লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে আটক করা হয়।

আটক হওয়া ওই নারীর নাম শিউলি আক্তার (২৩)। সে শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ‘ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। বৃহস্পতিবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল শিউলি আক্তার। ওই সময় আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশী করে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’

বিজিবি কর্মকর্তা আরও বলেন, ‘উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।’

সাতক্ষীরার সদর থানার ভারপ্রাপ্তকর্মতা (ওসি) মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close