বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
নাটোরে সাত বছরের শিশুর নামে ভাঙচুরের মামলা, আদালতে জামিন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের এক শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালত থেকে জামিন নেওয়ার ঘটনা ঘটেছে। 

রোববার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম শিশুটির জামিন মঞ্জুর করেন।

নাটোর জজ কোর্টের আইনজীবী শামীম হোসেন জানান, গত ১০ এপ্রিল গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা গ্রামের শাহানুর রহমান প্রতিপক্ষের বিরুদ্ধে হামলা, মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় একাধিক ব্যক্তির সঙ্গে ৩ নম্বর আসামি হিসাবে একই এলাকার শাজাহান আলীর ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু হুসেন আলীর নামও যুক্ত করা হয়। 

মামলার এজাহারে শিশুটির বয়স ২১ বছর উল্লেখ করা হয়। কিন্তু শিশুটির জন্মসনদে দেখা যায়, তার জন্ম ২৪ সেপ্টেম্বর ২০১৮ সালে। সে অনুযায়ী বর্তমানে তার বয়স সাত বছর। মামলায় শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। 

অনেকেই প্রশ্ন তুলেছেন, এমন বয়সের একটি শিশুকে কীভাবে হামলা বা সংঘর্ষের মামলায় আসামি করা হলো। ঘটনাটি বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নাটোর   ভাঙচুর   মামলা   জামিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close