বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৫:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। 

সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাইরমারা ইউনিয়নের বল্লাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন পেশায় একটি যানবাহনের চালক এবং তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। প্রায়ই সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে মারধর করতেন এবং তাদের মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। বিরোধের একপর্যায়ে স্বামী সুজন তার স্ত্রী আফিয়া আক্তারকে ছুরি দিয়ে বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আফিয়া আক্তার পাঁচ সন্তানের জননী। 

ঘটনার পর থেকেই অভিযুক্ত সুজন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে রায়পুরা থানা পুলিশ ও ডিবির একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানা গেছে। 

এদিকে, নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close