বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
পলাশে হাঁটু পানিতে সড়কে ঢালাই!
‎রাসেল মিয়া, ‎পলাশ (নরসিংদী)
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৮:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলায় একটি আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান বৃষ্টির মধ্যে হাঁটু পানিতে কংক্রিট মিশ্রিত বালি সিমেন্টের ঢালাই দিয়ে সড়ক নির্মাণের কাজ করে। পরে এলাকাবাসীর তোপের মুখে সেই সড়কের ঢালাই তুলে নতুন করে সড়ক নির্মাণের কাজ চালু করতে হয় ঠিকাদার প্রতিষ্ঠানকে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ডাংগা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে এই অনিয়মের ঘটনা ঘটে।

‎জানা যায়, পাঁচদোনা হয়ে ডাঙ্গা বাজার পর্যন্ত চারলেন সড়কের অংশে ডাঙ্গা বাজার থেকে ইউনিয়ন পরিষদের পাশে ১২০ মিটার আরসিসি ঢালাই সড়কের নির্মাণ কাজ করে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারর্স লিমিটেড (এনডিই)। 

স্থানীয়দের অভিযোগ সড়কটি নির্মাণের শুরুতেই বিভিন্ন অনিয়মের আশ্রয় নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। 

মঙ্গলবার সকালে প্রচণ্ড বৃষ্টির মাঝে সড়কে জমে থাকা প্রায় হাঁটু পানির মধ্যেই কংক্রিট মিশ্রিত সিমেন্ট, বালি দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করে। পরে স্থানয়ীরা বিষয়টি দেখে মোবাইলে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এর পরই শুরু হয় সমালোচনা। 

পরে নরসিংদী সড়ক ও জনপথের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাজের অনিয়ম দেখে সড়কটি নতুন করে নির্মাণ করার নির্দেশ দেন।

‎নরসিংদী সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রজেনজিৎ পাল জানান, ‘সড়কটি নির্মাণে কিছু গাফিলতি পাওয়া যায়। যা ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। তারা সড়কটি নতুন করে নির্মাণ করে দিবে।’

‎এ দিকে, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারর্সের সাইট ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন বলেন, ‘নির্মাণ কাজের সময় বৃষ্টি শুরু হওয়ায় কিছু ঢালাই পানির মধ্যে করে ফেলে। পরে দ্রুত কাজ বন্ধ করে দেওয়া হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পলাশ হাঁটু পানি   সড়কে ঢালাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close