বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সোনাগাজীতে ব্যবসায়ীর ওপর হামলার বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি
ফেনী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার কুঠির হাট বাজার বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী নূর মোহাম্মদ প্রকাশ আকাশের ওপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) কুঠির হাট বাজারে সংবাদ সম্মেলন করেন নূর মোহাম্মদ এসব দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ জানান, রোববার (২৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুঠিরহাট বাজারে তার ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স রাফি হার্ডওয়্যারএ একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, স্থানীয় নূর আলম (৪৭) ও নুরুল আফছারের (৩০) নেতৃত্বে ৬-৭ জনের দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ঢুকে তাকে মারধর করে এবং দোকানের আসবাবপত্র ভাঙচুর করেন।

নূর মোহাম্মদ জানান, নূর আলম দীর্ঘদিন ধরে তার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ঘটনার দিনও চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে আহত করে এবং মালামাল নষ্ট করে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

নূর মোহাম্মদের দাবি, হামলাকারীরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের ব্যবসায়ী ও বাজারের লোকজন এগিয়ে এলে তারা তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় তিনি সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করেন। একই সঙ্গে বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

নূর মোহাম্মদ অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং কুঠির হাট বাজারের ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

সংবাদ সম্মেলনে কুঠির হাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   ব্যবসায়ীর ওপর হামলা   বিচার দাবি   নিরাপত্তা নিশ্চিতের দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close