বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক–মাইক্রোবাস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুড়িগ্রাম–ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে ছাদিয়া, জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। তাদের মধ্যে লিমন পেশায় মাইক্রোবাসচালক বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে গ্রামের বাড়িতে লাশ পৌঁছালে কান্নার রোল পড়ে যায়। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ভোরে শামীম হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে উত্তরছাট গোপালপুর গ্রামের ইউসুফ আলী বাবু (৪০), তাইমুন নাহার (৩৮), ধলডাঙ্গা গ্রামের হামিদুল ইসলাম (২৪), জবা (৪০), মুন (৮), শান্তা (২০), মনির হোসেন (৪০), শিউলী বেগম (৩৫), সিফাত (১২) ও ছামির আলী (৬৫) রয়েছেন।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান জানান, এ দুর্ঘটনায় সর্বশেষ রংপুরে নেওয়ার পথে শামীম নামের আরেকজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত চারজনের নিহত হওয়ার তথ্য রয়েছে আমাদের কাছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close