বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ধনবাড়ীতে ঝড়-বৃষ্টিতে পানিতে তলিয়েছে বোরো ধান, ক্ষতির শঙ্কায় কৃষক
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে টানা ঝড়-বৃষ্টিতে কেটে রাখা বোরো ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এতে ধান ঘরে তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ধনবাড়ী ও আশপাশের এলাকা ঘুরে জানা গেছে, কয়েকদিনের বিরূপ আবহাওয়ায় মাঠে কেটে রাখা ধান শুকাতে না পেরে জমিতেই পড়ে আছে। অনেক জায়গায় পানি জমে ধান ডুবে যাওয়ায় শীষ থেকে ধান ঝরে পড়ছে, ফলে ক্ষতির আশঙ্কা বাড়ছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ধনবাড়ীতে প্রায় ১০ হাজার ৩০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ধান কাটা শুরু হলেও বৃষ্টির কারণে সেই কার্যক্রম ব্যাহত হচ্ছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে খরার কারণে অতিরিক্ত সেচ ও বালাইনাশক ব্যবহারে উৎপাদন খরচ বেড়েছে। ফলন ভালো হলেও সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

বীরতারা এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, তার দুই বিঘা জমির ধান পানিতে ডুবে গেছে। দ্রুত ধান কাটতে ও মাড়াই করতে না পারলে বড় ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে ঝড়ের কারণে উপজেলার বাজিতপুর শ্যামলার চরসহ বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এতে গত কয়েকদিন ধরে অনেক এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে, যা স্থানীয়দের ভোগান্তি বাড়িয়েছে।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান বলেন, ‘বৃষ্টির কারণে সাময়িক সমস্যা তৈরি হলেও আবহাওয়া অনুকূলে এলে কৃষকরা দ্রুত ধান কাটা ও মাড়াই কাজ সম্পন্ন করতে পারবেন।’

পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ চলছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close