বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
জগন্নাথপুরে ধান শুকাতে কৃষকদের পাশে দাঁড়ালেন ইউএনও
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বৃষ্টির কারণে ধান শুকাতে চরম দুর্ভোগে পড়া কৃষকদের সহায়তায় এগিয়ে এসেছে জগন্নাথপুর উপজেলা প্রশাসন। কৃষকদের ধান শুকানোর জন্য সরকারি বিভিন্ন স্থাপনা ব্যবহারের অনুমতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। 

জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও অনুকূল আবহাওয়ার কারণে অনেক কৃষক তাদের কাটা ধান শুকাতে পারছিলেন না। এতে করে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে ইউএনও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ, সরকারি অফিসের খোলা জায়গা ও অন্যান্য উন্মুক্ত স্থানে ধান শুকানোর অনুমতি প্রদান করে বুধবার (২৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গণবিজ্ঞপ্তি জারি করেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্দিষ্ট শর্তসাপেক্ষে এসব স্থাপনা ব্যবহার করতে পারবেন কৃষকরা। ব্যবহারের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্যও বলা হয়েছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের কৃষক মো. আলমগীর মিয়া ও গন্ধর্ববপুর গ্রামের কৃষক মিজানুর রহমান মিজান বলেন, “বৃষ্টির কারণে ধান শুকাতে পারছিলাম না, এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল। প্রশাসনের এ সিদ্ধান্তে আমরা উপকৃত হবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং তাদের পাশে প্রশাসন সবসময় রয়েছে।”

কেকে/এজে



আরও সংবাদ   বিষয়:  কৃষকদের পাশে ইউএনও   ধান শুকানো   জগন্নাথপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close