বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
চার বছরেও শেষ হয়নি কাটাগাঙ্গের সেতুর কাজ, বাড়ছে দুর্ভোগ
হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম আপডেট: ৩০.০৪.২০২৬ ৪:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রাম থেকে পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলার আদর্শ বাজার পর্যন্ত জনসাধারণের যাতায়াতের জন্য প্রায় চার বছর আগে নোয়াগড় গ্রাম সংলগ্ন কাটাগাঙ্গের উপর পাঁচ কোটি টাকারও বেশি ব্যয়ে র্নিমাণ শুরু হওয়া সেতুটি এখন যাতায়াতে সুবিধার বদলে স্থানীয়দের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। 

চুক্তিপত্রে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বেঁধে দেয়া সময় শেষ হওয়ার পর পুনরায় ৯ মাস সময় বাড়ানো হলেও সেতুটির উভয়পাশের সংযোগ সড়ক র্নিমাণ না করা এবং সেতুটির সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন জনসাধারণ।

স্থানীয়দের অভিযোগ- নির্দিষ্ট দুই দফা সময় পেরিয়ে যাওয়ার পর র্নিমাণ কাজ শেষ না হলেও তেতে ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। 


তবে স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষের দাবি, তারা কাজটি দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দিচ্ছেন নিয়মিত এবং ইতোমধ্যে কাজের দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানকে চুক্তিমূল্যের ৮৪ দশমিক ৪৩ শতাংশ টাকা পরিশোধ করেছেন তারা।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিগত সরকারের আমলে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই তৎকালীন এমপির ঘনিষ্ঠ কিছু ঠিকাদারকে সুবিধা দিতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার ফলে এখন বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় হচ্ছে।  

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ র্অথবছরে এসডিআরআইপি (স্মল স্কেল রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় দরপত্রের মাধ্যমে ৫ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৮৭১ টাকা ব্যয়ে ৮৩ মিটার দৈর্ঘ্যের সেতুটি র্নিমাণের দায়িত্ব পায় ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসান এন্টারপ্রাইজ। ২০২২ সালের জুলাই মাসে হাসান এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেয় উপজেলা এলজিইডি অফিস। দরপেত্রের চুক্তি অনুযায়ী, সেতুটি নির্মাণের শেষ সময়সীমা ধরা হয় ২০২৫ সালের ১৮ জুন।

চুক্তিপত্রের বেঁধে দেয়া নির্দিষ্ট সময়ের পর দ্বিতীয় দফায় চলতি বছরের ১৮ মার্চ পর্যন্ত সেই সময় বাড়ানো। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চুক্তি মূল্যের ৪ কোটি ৪০ লক্ষ ১০ হাজার ৫১৮ টাকা পরিশোধও করা হয়েছে। 

জানা গেছে, দরপত্র অনুযায়ী কাজটি হাসান এন্টারপ্রাইজের নামে হলেও শুরু থেকেই কাজটি করছেন বানিয়াচং উপজেলার উজ্জল আহমেদ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান।

সরজমিনে দেখা যায়, সেতুটির ওপরের ঢালাই কাজ শেষ হলেও উভয়পাশের সংযোগ সড়ক এবং সেতুর বাকি কাজ এখনও সম্পন্ন হয়নি। সেতুটির সংযোগ সড়ক নির্মাণের জন্য সেতুর গোড়ার উভয়পাশে শেলো ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। 

স্থানীয় আব্দুল আলী, ওয়াহেদ মিয়া ও খালেদ মিয়া জানান, প্রায় চার বছর আগে কাজটি শুর হওয়ার পর থেকেই ধীর গতিতে চলছে নির্মাণ কাজ। উজ্জল নামের বানিয়াচংয়ের ঠিকাদার কাজটি করছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুথানের পর প্রায় বছর খানেকের বেশি সময় কাজ বন্ধ থাকে। এরপর ২০২৫ সালের শেষের দিকে সেতুর ওপরের অংশ ঢালাই কাজ করা হয়। 

স্থানীয় ওয়ার্ড সদস্য আলী বলেন, ‘সেতুর মূল অংশের কাজ করা হলেও এখনো উভয়পাশের সংযোগ সড়ক নিমার্ণসহ বাকি কাজ সম্পন্ন না হওয়ায় সেতুটি জনসাধারণের দুর্ভোগ কমার পরির্বতে বরং বেড়েছে।’

হাসান এন্টারপ্রাইজের মুটোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়। 

জানতে চাইলে উজ্জল আহমেদ মুঠোফোনে বলেন, ‘হাসান এন্টারপ্রাইজের সাথে যৌথভাবে আমার বেশ কয়েকটি কাজ চলমান রয়েছে। এই কাজটি আমিই করছি। মাটি না পাওয়ায় কাজ শেষ করা যায়নি। তবে, শিগগিরই শেষ করতে পারবো বলে আশা করছি।’

আজমিরীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইমাম হোসেন বলেন, ‘কাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে রোজ তাগাদা দিচ্ছি।’

গোড়া থেকে বালু উত্তোলনের ফলে সেতুটি কতটুকু ক্ষতিগ্রস্ত হবে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘গোড়া থেকে বালু উত্তোলন করছে বলে আমার জানা নেই। বিষয়টি আমি খোঁজ নিবো।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাটাগাঙ্গ   সেতুর কাজ   দুর্ভোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close