বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৮
সিলেট ব্যুরো
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ০৩.০৫.২০২৬ ১১:০৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩ মে) সকাল ৬টার দিকে তেলিবাজার এলাকায় কাঁঠালবোঝাই একটি ট্রাক ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যান।

আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মো. মঞ্জুরুল আলম জানান, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সিলেট   ট্রাক   পিকআপ   সংঘর্ষ   নারী   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close