বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কালাইয়ে মাদক সেবনের সময় ছয় যুবক আটক
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় মাদক সেবনের দায়ে ছয়জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার (৩ মে) বিকালে উপজেলার নুনুজ বাজার এলাকার বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ থেকে পাঁচজন এবং ঝামুটপুর গ্রাম থেকে একজনকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে কয়েকজন যুবককে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন পুর গ্রামের খলিলের ছেলে লালটু মিয়া (২৬), হারুঞ্জা গ্রামের মিনার ছেলে তৌহিদ (২৮), নুনুজ (কাটাদাম পাড়া) গ্রামের মিলনের ছেলে আব্দুল আজিজ (২২), নওয়ানা গ্রামের শামসুলের ছেলে হাসান (২৬), গঙ্গাদাশপুর গ্রামের মনতাজের ছেলে শফিকুল (২৫) ও ঝামুটপুর গ্রামের শামসুদ্দিনের ছেলে জিয়া (৪৬। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালিকা বিদ্যালয় থেকে আটক পাঁচজনকে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং ঝামুটপুর থেকে আটক একজনকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, ‘মাদক সংক্রান্ত তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

‘মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   মাদক সেবন   যুবক আটক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close