জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের সাঁকোয়াপাড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে ছাইদুর রহমান (৪৫) নামে মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরের দিকে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে।
আটকৃত সাইদুর রহমান উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের সাকোঁয়া পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাকোঁয়া পাড়া মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাঁকোয়া পাড়া গ্রামের দিনমজুর আব্দুল খালেকের মেয়ে।
জানা গেছে, শিক্ষক সাইদুর রহমান গত ২৬ এপ্রিল দুপুরে তার নিজ বাড়িতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ঘর থেকে ওই শিক্ষার্থী দৌড়ে বাড়িতে চলে যায়।
বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার সাইদুর রহমানকে আটক করে পুলিশ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “শিক্ষার্থীর বাবা আব্দুল খালেকের অভিযোগে ওই শিক্ষককে আটক করে জামালপুর আদালতে পাঠানো হয়েছে আজ।”
কেকে/এসএম