বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মানিকগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ২:০৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার (৪ মে) রাতে শিশুটির মা বাদী হয়ে সৎ বাবার বিরুদ্ধে থানা একটি মামলা দায়ের করেছেন। 

মামলা সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার মতি মিয়া ৫ বছর আগে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বিয়ে করে। পরে তার ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এক বছর ধরে ওই শিশুটির উপর সৎ বাবার কু-নজর পড়ে। গত শুক্রবার (১ মে) রাতে শিশুটিকে তার সৎ বাবা জোরপূর্বক ধর্ষণ করে। সকালে শিশুটির মা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। শিশুটির অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন বলে জানা গেছে।

শিশুরটির মা বলেন, ‘মতি মিয়া একজন মাদকাসক্ত। এর কয়েক মাস আগেও সে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করে। পরে এলাকার লোকজন ও মতি মিয়ার বিষয়টি ধামাচাপা দেয়। এ বিষয় নিয়ে আমাকে একাধিকবার মারধর করে মতি মিয়া। প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাই।’

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close