বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সরাইলে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত, ক্ষোভে অগ্নিসংযোগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার জের ধরে মীমাংসা বৈঠক চলাকালে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মোটরসাইকেলে আগুন দিয়েছে।

শনিবার (২ মে) বিকাল ৩টার দিকে শাহবাজপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম  মারিয়া (৫)।

দিঘীর পূর্বপাড়া এলাকার জুবায়েদ (২৫) একটি নম্বরবিহীন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পশ্চিমপাড় এলাকার শিশু মারিয়াকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য নিয়ে যায়। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। 

সোমবার (৪ মে) বিকালে বিষয়টি মীমাংসার লক্ষ্যে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অভিযুক্ত পক্ষ নিহতের পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে শিশুটির পরিবার। এ সময় অভিযুক্ত পক্ষের এক ব্যক্তির উসকানিমূলক বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা অভিযুক্তের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, ‘দুর্ঘটনার বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে, স্থানীয়ভাবে মীমাংসা করে মরদেহ দাফন করা হয়েছে।’

ঘটনাটি নিয়ে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সরাইল   মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত   ক্ষোভে অগ্নিসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close