বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
বোয়ালমারীতে রাস্তার পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১:০১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা রাস্তার পাশ থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহাম্মদপুর সড়কের পাশে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম রবিউল শেখ। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা গোলাম সরোয়ার শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা গাড়িটি উদ্ধারে গেলে পাশেই একটি লাশ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। ধারণা করা হয়, হত্যার পর লাশ ফেলে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। এ সময় উত্তেজিত জনতা গাড়িতে থাকা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

তার পিতা গোলাম সরোয়ার শেখ বলেন, ‘আমার ছেলেকে নিয়ে শাহিদ তার জামাইয়ের বাড়িতে মোটরসাইকেল আনতে যায়। সেখানে তর্ক-বিতর্কের পর আমার ছেলেকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।’

মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বোয়ালমারী   রাস্তা   কৃষক   লাশ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close