রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১২তম সিন্ডিকেট সভায় মাস্টাররোলে কর্মরত ২৭ জন কর্মচারীকে নির্ধারিত নিয়ম অনুসরণ করে নিয়মিতকরণের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় রুয়েটের সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এ সিদ্ধান্তের ফলে কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো আরও শক্তিশালী হবে।
কেকে/ এমএস