বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে ১০০ পরিবারের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প”-এর আওতায় সুফলভোগীদের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানে ভিডিও কলে সুংযুক্ত ছিলেন প্রধান অতিথি নাটোর-৩ আসনের সাংসদ আনোয়ারুল ইসলাম আনু।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাসরিফুল ইসলামের অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোর আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে। ছাগল পালনের মাধ্যমে তারা অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে আমরা আশা করছি।’’

উপভোগীরা বলেন, ‘সরকারের এ ধরনের সহায়তা আমাদের জীবিকা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা সঠিকভাবে ছাগল পালন করে পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করতে চাই।’

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সিংড়া   ক্ষুদ্র নৃ-গোষ্ঠী   পরিবারের মাঝে ছাগল   উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close