বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত
‎প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৪৮ পিএম আপডেট: ০৯.০৫.২০২৬ ৫:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী স্থানীয় সরকার নির্বাচন দলকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকালে ‎ফুলছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠগুলোর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ছাত্রনেতা মো. কামরুজ্জামান সোহাগ। 

সভায় কামরুজ্জামান সোহাগ বলেন, ‘দলীয় হাইকমান্ডের প্রার্থী নির্বাচনে ভুলের কারণে আমরা জাতীয় নির্বাচনে আসনটি হারিয়ে ফেলছি। কিন্তু আমার চাওয়া হচ্ছে- নেতাকর্মীরা এখন থেকেই স্থানীয় সরকার ভোটের কাজ শুরু দেন, জনগণের মন জয় করার চেষ্টা করুন। সরকারের সাফল্যর বার্তা প্রান্তিক জনগণের ঘরে পৌঁছে দিতে কাজ করুন, তবেই সাফল্য সম্ভব। আমার বিশ্বাস, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে ফুলছড়ি বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করবে।’

এ জন্য দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ,সাধারণ সম্পাদক মাসুদ রানা,  উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ সরকার, সদস্য সচিব ফারুক মিয়া, এরেন্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক আকলাসুর রহমান প্রমুখ।
‎সভায় অন্য বক্তারা দলকে সুসংগঠিত করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি ও আগামী নির্বাচনে জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফুলছড়ি উপজেলা বিএনপি   সাংগঠনিক মতবিনিময় সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close