বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুরে একটি দোকানে পাবনা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে।

আটকরা হলেন মো. ভুট্টো (৪৫) ও তার ছেলে নূর ইসলাম শিমুল (২০)।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল ঈশ্বরদীতে বিশেষ অভিযান পরিচালনা করছিল।

শনিবার (৯ মে) রাত প্রায় ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়া গোপালপুর ফরাজীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ভুট্টো ও শিমুল।

পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। আসামি দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   ইয়াবা   পিতা   পুত্র   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close