বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাশিয়ানীতে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ২:৪৯ পিএম আপডেট: ১০.০৫.২০২৬ ২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক মোরসালিন শেখ ওরফে রাজুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) দিবাগত গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, মামলা হওয়ার মাত্র চার ঘণ্টার মাথায় পলাতক আসামিকে ধরতে সক্ষম হয়েছেন তারা।

গ্রেপ্তার মোরসালিন শেখ কাশিয়ানী উপজেলার নিজামকান্দি পূর্বপাড়া এলাকার কালাম শেখের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকার ওই শিশুটি গত ৩ মে কাশিয়ানীর নিজামকান্দি পূর্বপাড়ায় তার খালার বাড়িতে বেড়াতে আসে। প্রতিবেশী হওয়ার সুবাদে মোরসালিন ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন।

গত বৃহস্পতিবার (৭ মে) বেলা ১২টার দিকে পুকুরে গোসলের কথা বলে শিশুটিকে ডেকে নিয়ে যান মোরসালিন। পরে পুকুরপাড়ের একটি নির্জন স্থানে গামছা দিয়ে মুখ বেঁধে এবং হত্যার ভয় দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়।

ধর্ষণের ফলে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে মোরসালিন পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে শিশুটি তার খালাকে বিষয়টি জানায়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় স্বজনরা তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, গোপালগঞ্জে ভর্তি করেন।

​কাশিয়ানী থানা-পুলিশ জানায়, বিষয়টি পুলিশের নজরে আসার পর গতকাল শনিবার রাত ১১টা ৩০ মিনিটে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই আসামিকে ধরতে অভিযানে নামে পুলিশ।

​গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ জিয়াউল হকের দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে।

তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে আসামি সীমান্ত এলাকা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন। কিন্তু পুলিশের দ্রুত তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

মোরসালিনকে আজ রোববার (১০ মে) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কাশিয়ানী   শিশু   ধর্ষণ   অভিযোগ   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close