বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সিংগাইরে দুস্থদের আর্থিক সহায়তা করলেন সাংসদ শান্ত
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৪:৩৯ পিএম আপডেট: ১০.০৫.২০২৬ ৪:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত। 

রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।

এর আগে, তিনি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

এছাড়াও যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, ‘সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। শুধু সহায়তা প্রদানই নয়, সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এ সময় জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভ, থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close