বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
জগন্নাথপুরের রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা, চরম ভোগান্তি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের বেহাল অবস্থা এখন স্থানীয় বাসিন্দাদের জন্য বড় দুর্ভোগে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও কাদা ও পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রীসহ হাজার হাজার মানুষ চলাচল করলেও তাদের ভোগান্তির যেন শেষ নেই। বিশেষ করে চলতি বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হচ্ছে। ফলে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং পথচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় এই সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বাগময়না গ্রামের বাসিন্দা মো. আলমগীর মিয়া জানান, প্রায় ১৪-১৫ বছর ধরে রানীগঞ্জ-বাগময়না-হলিকোনা সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। আমরা অনেক কষ্ট করে যাতায়াত করি। সরকারের কাছে সড়কটি দ্রুত মেরামতের দাবি জানাই।

রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও বাগময়না গ্রামের বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, “এ অঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগমাধ্যম এই সড়কটি দেখার যেন কেউ নেই। রাস্তাটি মেরামতের ব্যবস্থায় স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছি।’’

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহারাব হোসেন জানান, রানীগঞ্জ-বাগময়না সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে দ্রুত কাজ শুরু করা হবে। তবে বাগময়না-হলিকোনা সড়কটি ফসল রক্ষা বাঁধের আওতাধীন হওয়ায় এই মুহূর্তে এলজিইডির মাধ্যমে সংস্কার করা সম্ভব নয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক   অবস্থা   চরম   ভোগান্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close