বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
গঙ্গাচড়াকে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরে পড়া মুক্ত’ ঘোষণা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৫৭ পিএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলাকে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে শিশু ঝরে পড়া মুক্ত উপজেলা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস কনফারেন্স হলে অনুষ্ঠিত ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, ‘একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। গঙ্গাচড়াকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা করা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আগামীর সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সিনিয়র ডিরেক্টর (অপারেশনস) চন্দন জেড গোমেজ। তারা শিশুদের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং স্থানীয় প্রশাসনের এ উদ্যোগের প্রশংসা করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম গোমেজ, সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, বিএনপির সভাপতি মো. চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাইদ মো. আরিফ মাহফুজ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদ, সিনিয়র ম্যানেজার উত্তম দাস, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. জেসমিন আক্তার বলেন, উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়ামুক্ত রাখতে জনপ্রতিনিধি, অভিভাবক এবং সুশীল সমাজের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি জানান, কোনো শিশু যেন শ্রমে যুক্ত না হয় এবং শিক্ষা থেকে ঝরে না পড়ে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল ঝরে পড়ামুক্ত একটি আদর্শ উপজেলা গড়ে তোলার শপথ গ্রহণ করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ ছয় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close