বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কালাইয়ে নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে কালাই উপজেলায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক খামারি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার পরিষদের মিলনায়তনে ১০০ খামারিকে নিয়ে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে খামারিদের আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধিসহ বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান। সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যাবস্থাপক ডা. আবু বক্কর ও সঞ্চালনা করেন এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. আল আকমল।

অনুষ্ঠানে শামীম আরা বলেন, ‘প্রতিদিন খামারিদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। দুধ সংগ্রহ পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সর্তকতা অবলম্বন করে।’

 বিভিন্ন সময়ে চিলিং সেন্টার পরিদর্শনে গিয়ে দুধ সংগ্রহ ও সংরক্ষণের পদ্ধতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি গুণগত মানসম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে সক্ষম হবে বলে শামীম আরা আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

কর্মশালায় উপজেলার ১০০জন দুগ্ধ খামারি অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক খামারিকে ব্র্যাক ডেইরি পক্ষ থেকে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে মিল্ক ক্যান দেওয়া হয়।

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  কালাই   নিরাপদ দুগ্ধ উৎপাদন   পরিবহন   সংরক্ষণ   খামারি প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close