বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ধনবাড়ীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে রফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের জামতলী ফকিরবাড়ী এলাকার নিজ গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম জামতলী বাজারে মুদি দোকান পরিচালনার পাশাপাশি গরু কেনাবেচার ব্যবসা করতেন। তিনি ওই এলাকার মৃত মহর উদ্দিনের ছেলে।

নিহতের ভাই সুলতান আহমেদ ও শফিকুল ইসলাম জানান, রফিকুল একজন সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তবে দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগমের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। তাদের ধারণা, ওই কলহের জেরেই তাকে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহতের ছেলে সোহাগ হোসেন বলেন, “আমার বাবা আত্মহত্যা করতে পারেন না। এটি হত্যা নাকি আত্মহত্যা, সঠিক তদন্তের মাধ্যমে উদঘাটনের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, “তিনি রাতে দোকান থেকে বাড়ি ফেরেননি। সকালে ডাক-চিৎকার শুনে গিয়ে দেখি, গোয়ালঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আছেন।” এ কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় বাসিন্দা ও বাজিতপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ম. এবাদৎ হোসাইন বলেন, “এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।” ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম সিদ্দিক বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’’ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের পরই বিষয়টি পরিষ্কার হবে—এটি হত্যা নাকি আত্মহত্যা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়ী   ঝুলন্ত মরদেহ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close