বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় ধরা শিবির নেতা
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় মো. ইব্রাহিম সরদার (২৫) নামের শিবির নেতাকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। 

শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মো. ইব্রাহিম বিনোদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ও চৌবাড়ীয়া গ্রামের লাকু সরদারের ছেলে। 

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা ও সৌদি প্রবাসী মো. শফিকুল ইসলাম সরদারের ঘরে ইব্রাহিম সরদারকে আপত্তিকর অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। পরে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে এবং দুইজনকে ঘরে বেঁধে রাখে। 

ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরবর্তী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে থানা হেফাজতে নিয়ে আসে।

জানতে চাইলে শফিকুল ইসলামের স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে দেশের বাইরে আছেন। এই সুযোগে ইব্রাহিমের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমাদের মধ্যে দীর্ঘদিন ধরে নিয়মিত যোগাযোগ ও যাতায়াত ছিল।’

মো. ইব্রাহিম সরদারও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

​এদিকে, গভীর রাতে প্রবাসীর ঘরে পরকীয়ায় লিপ্ত থাকা অবস্থায় শিবির নেতা আটকের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনা নিয়ে স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

​বিনোদপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণিত কাজ। সংগঠন কখনও এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সমর্থন করে না। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে দ্রুত কঠোর দলীয় ও সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।’

​মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, সেই আশঙ্কায় এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরবর্তী দুইজনকে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ বা মামলা দায়ের করেনি। কোনো পক্ষ থেকে মামলা দায়ের করা হলে সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   প্রবাসীর স্ত্রী   আপত্তিকর অবস্থায় ধরা   শিবির নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close