বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
মহম্মদপুরে মেলায় লটারির নামে জুয়া, আটক ৪
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে চলা প্রকাশ্য জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ। লটারি বিক্রির দায়ে উপজেলার বিনোদপুরসহ বিভিন্ন এলাকা থেকে হাতেনাতে ৪ জন লটারি বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুদিন বন্ধ থাকার পর আজ রোববার (১৭ মে) থেকে মাগুরা জেলাজুড়ে শিল্প ও বাণিজ্য মেলার নামে লটারির টিকিট বিক্রি পুনরায় শুরু হয়। লটারির এই সর্বনাশা ফাঁদে পড়ে মহম্মদপুর উপজেলা তথা পুরো মাগুরা জেলার সাধারণ খেটে খাওয়া মানুষ ও যুবসমাজ প্রতিদিন লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে। হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে হাতেগোনা দুই-একজনকে পুরস্কার দেওয়ার মাধ্যমে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে বড় ধরনের ধস নামছে বলে অভিযোগ সচেতন মহলের।

​আজ লটারি বিক্রির মাইকিং ও টিকিট বিক্রির গাড়ি মহম্মদপুর উপজেলার বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করলে স্থানীয় জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান এবং থানা অফিসার ইনচার্জ (ওসি) এর যৌথ নির্দেশনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে বিনোদপুর ও আশেপাশের এলাকা থেকে লটারি বিক্রিরত অবস্থায় হাতেনাতে ৪ জনকে আটক করা হয়। একইসঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ লটারির টিকিট ও টিকিট বিক্রির বক্স জব্দ করে পুলিশ।

​আটককৃতদের তাৎক্ষণিকভাবে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুহ. শাহনুর জামান আটককৃত ৪ জনকে সতর্কতামূলক মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন এবং লটারি বিক্রির সরঞ্জামাদি সরকারি জিম্মায় জব্দ রাখেন।

​এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহ. শাহনুর জামান বলেন, “লটারির নামে এই জুয়া সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমরা খবর পাওয়া মাত্রই অভিযান চালিয়ে ৪ জনকে আটক করেছি এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সতর্কতামূলক ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছি। জব্দকৃত মালামাল আমাদের জিম্মায় রয়েছে। জনস্বার্থে এবং স্থানীয় অর্থনীতি রক্ষা করতে এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

​এদিকে প্রশাসনের এ ঝটিকা অভিযান ও জরিমানা আদায়ের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মহম্মদপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ। তারা মেলার নামে এ জুয়া চিরতরে বন্ধের দাবি জানিয়েছেন।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close