বরিশালের গৌরনদী মডেল থানাধীন মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকায় ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন হাওলাদার (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ মে) আশোকাঠি থেকে সেরালগামী পাকা রাস্তার উত্তর পাশে অবস্থিত ছালেহ্বাগ হিযবুল্লাহ কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন হাওলাদার উত্তর বিল্বগ্রাম গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মানিক হাওলাদার।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে জব্দতালিকামূলে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মামলা রয়েছে। ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর দায়ের করা একটি মামলায় (ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড ১৮৬০) তিনি বর্তমানে বিচারাধীন রয়েছেন।
কেকে/ এমএস