বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
কাউনিয়ায় বিদ্যালয়ের কক্ষে ধান-ভুট্টার গুদাম, শিক্ষা দপ্তরের নজরদারি নিয়ে প্রশ্ন!
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে হরিচরণ লস্কর আমেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি কক্ষ ভাড়া দিয়ে ধান-ভুট্টা রাখার গুদাম হিসেবে ব্যবহারসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবেশ ও শৃঙ্খলা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। 

সরজমিনে দেখা গেছে, দুই শ্রেণিকক্ষের ব্রেঞ্জ গুটিয়ে রেখে একটিতে ধান আরেক কক্ষে ভুট্টা রাখা হয়েছে। 

জানা গেছে, বিদ্যালয়টির সাবেক সভাপতি প্রভাব ও ক্ষমতার দাপটে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নিজের কাজে ব্যবহার করছেন। এছাড়া শিক্ষার্থীদের খেলার মাঠে শুকানো হয় আবাদি ফসল, ল্যাবটপ নেই বিদ্যালয়ে, ওয়াশ রুম অপরিছন্ন, নষ্ট টিউবওয়েল ও ফ্যান, অগোছালো খোদ শিক্ষকেরই কক্ষ। 

তবে এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। 

অভিভাবকরা বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে। অথচ কিছু শিক্ষকের দায়িত্বহীনতার কারণে গ্রামের বিদ্যালয়গুলোর পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চাই।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. শাহানা বেগম বলেন, ‘ওই শ্রেণিকক্ষের চাবি আমার কাছে থাকে না, কে ধান-ভুট্টা রেখেছে আমি জানি না, স্থানীয় লোকজন এসব করছে। এটা একটি সরকারি স্কুল তারা মানেন না তবে ল্যাবটপের সাউন্ড সমস্যা তাই বাসায় রেখেছি।’

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোছা. আঞ্জুমান আরা বেগম জানান, শ্রেণিকক্ষে কখনোই ধান-ভুট্টা রাখা যাবে না এটা বেআইনি। ল্যাবটপ নষ্ট হলে অফিসে আনতে হবে। পরিকল্পনা মাফিক স্কুল পরিদর্শন করা হয়। অভিযোগগুলো তদন্তে করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, এলাকার সচেতন মহল দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মত শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে এ ধরনের অনিয়ম বন্ধে শিক্ষা দপ্তরের কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close