বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬,
৪ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ভুয়া নামজারী ঠেকাতে গিয়ে অপপ্রচারের শিকার এসিল্যান্ড শাহাদাত
মো. শরিফ শেখ, সাভার (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১:৪০ পিএম

ভুয়া নামজারী ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ায় অপপ্রচার ও মিথ্যা সংবাদের শিকার হয়েছেন বলে দাবি করেছেন আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান।

তিনি অভিযোগ করেন, স্থানীয় ভূমিদস্যু ও একটি দালাল চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে কিছু নামসর্বস্ব সাংবাদিককে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

শাহাদাত হোসেন খান বলেন, তিনটি নামজারী সংক্রান্ত বিষয়ে কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে তার কাছে তদবির করেন। পরে তিনি ফাইল যাচাই করে দেখেন, একটি আবেদনে ভায়া দলিল নেই, আরেকটিতে দলিলের তফসিলের পাতা অনুপস্থিত এবং অন্য একটি আবেদনে সরকারি স্বার্থ জড়িত রয়েছে।

তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের জন্য আবেদনকারীদের বলা হলেও তারা তা না করে নামজারী অনুমোদনের জন্য চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

এসিল্যান্ড আরও বলেন, “মূল দলিল ও ভায়া দলিল ছাড়া নামজারী মঞ্জুর করার প্রশ্নই আসে না। এ কারণে আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি ও সংবাদ প্রকাশের ভয় দেখানো হয়েছে।”

তিনি অভিযোগ করেন, সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে তার বিরুদ্ধে মনগড়া ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে, যা তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে।

শাহাদাত হোসেন খান বলেন, কয়েক বছর ধরে নামজারীর পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হচ্ছে। ফলে হয়রানির সুযোগ নেই। তার দাবি, “কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে” বলে প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে, তার কোনো দালিলিক প্রমাণ নেই।

তিনি আরও বলেন, তার কার্যালয়ের দরজা সবসময় সেবাপ্রত্যাশীদের জন্য খোলা থাকে এবং যে কেউ সরাসরি তার সঙ্গে কথা বলতে পারেন।

সরকারি স্বার্থ রক্ষায় তিনি নীতির বাইরে কোনো কাজ করবেন না উল্লেখ করে শাহাদাত হোসেন খান বলেন, “কোনো অনৈতিক চাপ বা তথ্য সন্ত্রাস দিয়ে আমার মনোবল ভাঙা যাবে না।”

তিনি দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করলে নির্দোষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close