বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
সাভারে কুরবানি পশুর একমাত্র হাট উদ্বোধন
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:২১ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা জেলার সাভার পৌরসভার অনুমোদিত একমাত্র কুরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকালে রেডিও কলোনির মাঠে আয়োজিত অনুষ্ঠানে হাটের উদ্বোধন করেন ঢাকা-১৯ আসনের সাংসদ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরমান আলী।

অনুষ্ঠানে হাটের ইজারাদার দেলোয়ার হোসেন মাদবর উপস্থিত ছিলেন। 

এই হাট সার্বিক পরিচালনার দায়িত্বে আছেন মো. রাশেদুজ্জামান বাচ্চু।

উদ্বোধন শেষে অতিথিরা হাটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

হাট কর্তৃপক্ষ জানায়, হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম ও মেডিক্যাল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে।

এছাড়া হাটে ক্রেতা ও বিক্রেতাদের যেন কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাভার   কুরবানির পশুর হাট   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close