বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:০৬ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় পৌঁছেছেন। 

আজ শনিবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় পৌঁছান তিনি। 

সেখানে ৪৭ বছর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া, সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

খাল পুনঃখনন উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন। ত্রিশাল দরিরামপুর নজরুল একাডেমির প্রাঙ্গণে জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৩, ২৪ ও ২৫ মে এ জন্মজয়ন্তী অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রথম ত্রিশাল সফরকে ঘিরে পুরো উপজেলায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব ও এসএসএপের সদস্যদের তৎপর উপস্থিতিতে ত্রিশাল এখন কার্যত নিরাপত্তার চাদরে ঢাকা।

ময়মনসিংহ জেলা প্রশাসন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দরিরামপুর নজরুল একাডেমির প্রাঙ্গণে তিন দিনের জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন। এরপর নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ জেলা, মহানগর ও বিভাগীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন। নজরুল একাডেমির প্রাঙ্গণের এক পাশে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল, অন্য পাশে বসেছে নজরুল মেলা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ত্রিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী   তারেক রহমান   ময়মনসিংহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close