বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত চার
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর-খুলনা মহাসড়কের রূপদিয়ায় ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। 

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে রূপদিয়ার চাউলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া সাহাপাড়া গ্রামের সুজন সাহার স্ত্রী বৃষ্টি সাহা (২৫), তার ছেলে সৌভিক সাহা (৫), ভ্যানচালক আনোয়ার হোসেন (৬০) ও আইয়ুব হোসেন (৪৩)। 

আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন (২৮)। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সৌভিক সাহার কাকা মিঠুন সাহা জানান, শনিবার সকালে বৃষ্টি সাহা তার ছেলে সৌভিককে নিয়ে স্কুল থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান রূপদিয়ার চাউলিয়া তেল পাম্প এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইক ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যান ও অপর একটি যানবাহনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই বৃষ্টি সাহা ও আইয়ুব হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম ভ্যানচালক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহত সৌভিক সাহা ও সাজ্জাদ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১টার দিকে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সৌভিক সাহার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যশোর-খুলনা মহাসড়ক   ত্রিমুখী সংঘর্ষ   মা-ছেলে নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close