বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৭ জুন ২০২৬
শিরোনাম: বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী      হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু      ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন: স্বরাষ্ট্রমন্ত্রী      প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ বললেন আমির হামজা      সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী      চালের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল: বাণিজ্যমন্ত্রী      বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা      
দেশজুড়ে
রামপালে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও যুব সমাজের করণীয় নিয়ে সভা
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটের রামপাল সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের জয়নগরে ‘মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় ও যুব সমাজের করণীয়’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২২ মে) বিকালে আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেস্থানীয় যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মো. শাহজালাল গাজী, যুগ্ম আহ্বায়ক শেখ সাগর আহমেদ, জয়নগর পিপুলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ রানা, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাটের প্রতিনিধি মো. সোহানুর রহমান।

সভায় বক্তারা বলেন, ‘মাদকাসক্তি বর্তমানে সমাজের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যধিতে পরিণত হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। বিশেষ করে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।’

বক্তারা আরও বলেন, ‘সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, খেলাধুলা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।’

সভায় সামাজিক ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও মানবিক চেতনা বিকাশের মাধ্যমে নিরাপদ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন বিচার সালিশ প্যানেল রামপাল সদরের সদস্য শেখ আবুল বাশার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মনোজিত মুখার্জি।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন গবিন্দ গাইন, দেবব্রত মুখার্জি ও সুব্রত বাড়ে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকাশ কির্তনিয়া।

সভায় মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামপাল   মাদকাসক্তি   সামাজিক অবক্ষয়   যুব সমাজের করণীয়   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close