বরগুনা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা।
দক্ষ প্রশাসনিক নেতৃত্ব, জনবান্ধব সেবা কার্যক্রম, উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান এবং মাঠ প্রশাসনে সফল ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
বামনা উপজেলায় যোগদানের পর থেকেই মোসা. নিকহাত আরা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে মাঠপর্যায়ে সরাসরি গণশুনানি ও দ্রুত সেবা নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
এ ছাড়া সরকারের বিভিন্ন মেগা প্রকল্প ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের সঠিক ও সময়োপযোগী বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং মাদক ও জুয়াবিরোধী অভিযানে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এ গৌরবময় অর্জনের প্রতিক্রিয়ায় ইউএনও মোসা. নিকহাত আরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, এটি বামনাবাসীর। এই সম্মাননা কাজের প্রতি আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিল। আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে বামনা উপজেলার সর্বস্তরের মানুষের সেবা করে যেতে চাই। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে, মোসা. নিকহাত আরা বরগুনা জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় বামনা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি অল্প সময়েই বামনাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাদের মতে, এই সম্মাননা তার কাজেরই যথাযথ স্বীকৃতি।
কেকে/ এমএস